৫ই জানুয়ারির কথা ভুলে গেলে চলবে নাঃ সি ই সি

রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির সহিংসতার কথা ভুলে গেলে চলবে না। নির্বাচনী প্রচারণায় সহিংসতা এর পুনরাবৃত্তি কিনা তা খতিয়ে দেখতে হবে।

বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনের অডিটরিয়ামে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় নির্ধারণে সশস্ত্র বাহিনীসহ সব বাহিনী ও গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠকে এ নির্দেশ দেন সিইসি।

সিইসি বলেন, নির্বাচনী প্রচারের সময় সহিংসতার ঘটনা ২০১৪ সালের ৫ জানুয়ারির পুনরাবৃত্তির পাঁয়তারা কিনা তা খতিয়ে দেখতে হবে। ৫ জানুয়ারির কথা ভুলে গেলে চলবে না। এসব সহিংসতার ঘটনা তৃতীয় কোনো শক্তির উত্থানের আলামত কিনা তাও খতিয়ে দেখার জন্য সব গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এবং ইসি সচিব সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে জনপ্রশাসন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, র‌্যাব, আনসার, গ্রামপুলিশ, কোস্টগার্ড, আনসার বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।

আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কোন বাহিনীর কতসংখ্যক ফোর্স, কতদিনের জন্য নিয়োজিত করা হবে, সেটি নির্ধারণ হবে এ বৈঠকে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.