টাইমের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় শহিদুল আলম

সদ্য কারামুক্ত বাংলাদেশী আলোকচিত্রী শহিদুল আলমকে বর্ষসেরা ব্যক্তিত্ব ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিন । বিশ্বজুরে নিপীড়িত সাংবাদিকদের বর্ষসেরা ব্যক্তিত্বের তালিকায় চারটি ভিন্ন ভিন্ন সংস্করণ প্রকাশ করেছে জনপ্রিয় এ ম্যাগাজিনটি । যার একটি সংস্করণের প্রচ্ছদে (কভারে) রয়েছেনে বাংলাদেশী গুনি আলোকচিত্রী শহিদুল আলম।

এ তালিকায় আরও যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল তুরস্কে খুন হওয়া সৌদি সাংবাদিক জামাল খাশোগজি, মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের খবর প্রকাশের দায়ে কারাদন্ড প্রাপ্ত রয়টার্সের দুই সাংবাদিক এবং মেরিল্যান্ডের অ্যানাপোলিসের ক্যাপিটাল গেজেটের পাঁচ সদস্যের নাম। ক্যাপিটাল গ্যাজেটের এ সদস্যরা গত জুনে গুলিতে নিহত হন। শহিদুল আলম সম্পর্কে টাইম বলছে চলতি বছরের আগস্টে বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আলজাজিরায় একটি স্বাক্ষাৎকার দেওয়ায় শহিদুলকে গ্রেপ্তার করা হয় এবং  তাকে ১০০ দিনেরও বেশি সময় ধরে আটক রাখা হয় । বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন। তবে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারাদন্ডের মুখোমুখি হতে পারেন শহিদুল। এর পরও তিনি আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের কথা ভাবছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির আশঙ্কা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে টাইমকে জানিয়েছেন শহিদুল আলম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.