জার্মানির ক্ষমতাসীন দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের (সিডিইউ) প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যানগরেট ক্রাম্প কারেবর। শুক্রবার দলের কংগ্রেসে নির্বাচিত হয়েছেন। অ্যানগরেট দলের প্রধান নির্বাচিত হওয়ার আগপর্যন্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। খবর আলজাজিরার।
জার্মানির বর্তমান চ্যাঞ্চেলর ও সিডিইউ দলের প্রধান অ্যাঙ্গেলা মার্কেলের বয়স ৬৪ বছর হয়ে যাওয়ায় তিনি আর নির্বাচন করবেন না বলে গত অক্টোবরে ঘোষণা দিয়েছিলেন। তিনি নির্বাচন না করলেও এই নির্বাচনে তার প্রভাব রয়েছে।
তবে দলে পরিবর্তন হলে দেশের চ্যাঞ্চেলর পদে তার এখনো তিন বছর মেয়াদ রয়েছে। আগামী তিন বছর তিনি চ্যাঞ্চেলর হিসেবে দায়িত্বরত থাকবেন। শুক্রবার নির্বাচনে ৯৯৯ ভোটের মধ্যে অ্যানগরেট পেয়েছেন ৫১৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ফ্রেডরিচ মের্জ পেয়েছেন ৪৮২ ভোট।

