ভোটাররা যেন স্বাধীনভাবে ভোট দিতে পারেন

বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র সরকারকে আহ্বান জানিয়েছে রিপাবলিকান এমপি উইলিয়াম আর কিটিং। শুক্রবার কংগ্রেসে উপস্থাপিত এক রেজুলেশনে কিটিং এ আহ্বান জানান। রেজুলেশনটি বিবেচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কমিটিতে পাঠানো হয়েছে।

সব রাজনীতিবিদ এবং জুডিশিয়াল কর্তৃপক্ষ যেন বাংলাদেশের ভোটারদের ইচ্ছাকে সম্মান জানায় এবং সব বাংলাদেশি যেন স্বাধীনভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন।

রেজুলেশনে বলা হয়, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার গণতান্ত্রিক স্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সমৃদ্ধি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা স্বার্থের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবাধিকার রক্ষা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং উগ্র ও ধর্মীয় মৌলবাদের উত্থান ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র যেন বাংলাদেশের সঙ্গে আরও বেশি যোগাযোগ রক্ষা করে চলে সে অনুরোধ জানানো হয়। শুদ্ধস্বর রিপোর্ট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.