ভোটের দিন সড়ক পথে যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামীসহ প্রয়োজনীয় কাজে যাতায়াতে বিধিনিষেধ শিথিল থাকবে

ভোটের দিন সড়ক পথে যান চলাচল বন্ধ থাকলেও বিদেশগামীসহ প্রয়োজনীয় কাজে যাতায়াতে বিধিনিষেধ শিথিল থাকবে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভোটের দিন রবিবার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক থাকবে।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান। শুক্রবার বিকালে ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে স্থাপিত ভোটকেন্দ্র পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

৩০ ডিসেম্বর ভোট গ্রহণ শুরুর আগে মধ্যরাত থেকে ২৪ ঘণ্টা সারাদেশে প্রায় সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে মোট ২ হাজার ১শ’১৩টি ভোট কেন্দ্র রয়েছে। প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তায় পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। এর বাইরেও ৪/৫টি কেন্দ্রের জন্য ১টি করে মোবাইল টিম থাকবে। এছাড়াও থানা ও ডিভিশনাল পর্যায়ে স্ট্রাইকিং ফোর্স থাকবে। নগরীতে পুলিশের ৪টি নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। এখান থেকে আমরা পুরো নিরাপত্তা ব্যবস্থা সমন্বিত করবো।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.