বগুড়া-নাটোরে নির্বাচনী বহরে হামলায় ২০জন আহত

বাংলাদেশের উত্তরের জেলা বগুড়া এবং নাটোরে নির্বাচনী বহরে হামলার ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ ১৫জন সহ ২০জন আহত হয়েছে।

বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগ এবং ঐক্যফ্রন্ট কর্মীদের মধ্যে ব্যপক সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনছে পুলিশ ও বিজিবি রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করেছে। এসময় কম পক্ষে ৫০টি মটরসাইকেলে আগুন দেয়া হয়।ভাংচুর করা হয় দোকান পাট। সংঘর্ষে উভয় পক্ষের কম পক্ষে ২০জন আহত হয়।

অপরদিকে নাটোরে তিন বিএনপি কর্মীকে মারপিট করে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.