নির্বাচনী সহিংসতার চেহারা পাল্টাচ্ছে, আক্রান্ত হচ্ছে আওয়ামী লীগও

এই রোববারই অন্তত ১০ জেলায় আহত হয়েছে ২০০ জন। বিএনপির ওপর হামলার ঘটনাই বেশি, তবে অনেক জায়গায় বিএনপিও ছেড়ে কথা বলছে না।

রোববার হামলা ও সংঘর্ষ হয়েছে চট্টগ্রাম, ভোলা, নরসিংদি, টাংগাইল, চাঁদপুর, বাগেরহাট, নোয়াখালী, নাটোর, রাংগামাটি ও ফরিদপুরে। বিএনপি ও আওয়ামী লীগোর নেতাকর্মীদের সংগে পুলিশও নাম লিখিয়েছে আহতদের তালিকায়।

চট্টগ্রামে বিএনপির প্রার্থী আবদুল্লাহ আল নোমান, নরসিংদীতে ড মঈন খান ও টাংগাইলে লতিফ সিদ্দিকীর ওপর চড়াও হয়েছে সরকারদলীয় কর্মীরা।

ভোলা, চাঁদপুর ও নোয়াখালীতে বিএনপি প্রতিরোধ গড়ে তুললে জোরালো সংঘর্ষ হয় আওয়ামী লীগের সাথে। আর ফরিদপুর ও রাংগামাটিতে হামলার শিকার হয়েছে আওয়ামী লীগ।

 

2 comments

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.