জাতীয় ঐক্য ফ্রন্টের নতুন অফিস রাজধানীর ৩৭/২ পুরানা পল্টন জামান টাওয়ারের চতুর্থ তলায় নেওয়া হয়েছে। সেখানেই এখন থেকে ঐক্যফ্রন্টের সব কার্যক্রম পরিচালিত হবে।
ঐক্য ফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য নাগরিক ঐক্যের নেতা মোমিনুল ইসলাম শুদ্ধস্বর ডটকমকে জানান , বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, ঢাকা মহানগর ঐক্যফ্রন্টের সমন্বয়ক মো. আব্দুস সালামসহ নেতারা কার্যালয়ে আসার মাধ্যমে এটির উদ্বোধন হয়েছে। এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সব কার্যক্রম এখান থেকে পরিচালিত হবে। জনাব মোমিন জানান অফিস টি একটি সুন্দর স্পটে রয়েছে , এখন এখান থেকেই নিয়মিত প্রেস ব্রিফিং করা হবে , সকাল থেকে মধ্যরাত পর্যন্ত অফিস খোলা থাকবে , এই অফিসে একটি তথ্য কেন্দ্রও থাকবে ।
এর আগে, রাজধানীর আরামবাগের ইডেন কমপ্লেক্সে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার হতো।

