ডিএমপি কমিশনার মো. আসাদুজ্জামান মিয়ার নেতৃত্বে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একটি প্রতিনিধি দল প্রবীণ আইনজীবী জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে যাচ্ছে।

বুধবার দুপুরের দিকে রাজধানীর মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামালের চেম্বারে প্রতিনিধি দলটির দেখা করার কথা রয়েছে।
জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কো-অর্ডিনেটর লতিফুল বারী হামীম পরিবর্তন ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্যার (ড. কামাল) সময় দিয়েছেন, কিছুক্ষণের মধ্যে ডিএমপি কমিশনারসহ কয়েকজন আসবেন। ড. কামালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেই ডিএমপির প্রতিনিধি দলটি আসছে বলেও জানান তিনি।

