জঙ্গলে ধ্যান করতে গিয়ে চিতাবাঘের কবলে পড়ে প্রাণ হারালেন এক বৌদ্ধ সন্ন্যাসী। মঙ্গলবার ভারতের মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার রামদেগি জঙ্গলে এই ঘটনা ঘটে। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।
চিতাবাঘের হামলার পর জঙ্গলের ওই এলাকা আপাতত কড়া পাহারায় রেখেছেন বনকর্মীরা। সন্নাসীর দেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, জঙ্গলের মধ্যেই রয়েছে বহু প্রাচীন একটি ঐতিহাসিক বৌদ্ধ মন্দির। রাহুল ওয়ালকের নামে ওই সন্ন্যাসী গত এক মাস ধরে মন্দির থেকে দূরে গিয়ে গভীর জঙ্গলের একটি গাছের নীচে বসে ধ্যান করতেন। সেই মন্দির থেকে গত এক মাস ধরে মাঝেমধ্যে ওয়ালকের কাছে খাবার পাঠানো হত।
মঙ্গলবারও তার কাছে খাবার নিয়ে যান আরেক ভিক্ষু। সেখানে গিয়ে তিনি দেখেন বাঘের কবলে পড়েছে রাহুল। তিনি অন্যদের ঢেকে ঘটনাস্থলে গেলেও রাহুলকে বাঁচাতে পারেননি।

