শুদ্ধস্বর রির্পোট :
নারায়ণগঞ্জে ৫টি আসনে ঐক্যফ্রন্ট ও বিএনপির প্রার্থীদের পক্ষে প্রচারণা চালাতে আসছেন কেন্দ্রীয় নেতারা। শুক্রবার ২১ সে ডিসেম্বর বিকেলে বন্দরের সোনাকান্দা স্টেভিয়ামে এ সমাবেশের আয়োজন করা হয়েছে।
নারায়ণগঞ্জে-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি এস এম আকরামের বরাত দিয়ে নাজমুল হাসান শুদ্ধস্বর ডটকমকে জানান , শুক্রবার বন্দরের সিরাজউদ্দৌলা ক্লাব মাঠে সমাবেশের কথা ছিলো। কিন্তু সেখানে বাধা দেওয়ার পর সোনাকান্দা স্টেভিয়ামে আবেদন করা হয়। প্রশাসন থেকে সোনাকান্দা স্টেভিয়ামে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
ঐক্যফ্রন্ট ও গণফোরামের সভাপতি ডঃ কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের ডঃ জাফরুল্লাহ চৌধুরী সহ ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় সকল নেতা উপস্থিত থাকবেন বলে জানান জনাব নাজমুল হাসান।
এর আগে আকরাম সংবাথ সম্মেলনে বলেছেন, ২১ ডিসেম্বর নারায়ণগঞ্জের বন্দরে একটি সমাবেশ করতে চেয়েছি। কারণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে সময় দিয়েছেন। এজন্য আমি রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন করেছি। আইনে আছে সমাবেশ করা যাবে। বন্দর উপজেলার ঐতিহ্যবাহী সিরাজদ্দৌলা মাঠটিতে যেকোনো দলই সমাবেশ করতে পারে। কিন্তু আমি সমাবেশের আয়োজনের পরে জানতে পারলাম সেখানে একটি ফুটবল খেলা হবে! ক্লাবের সেক্রেটারি নেয়ামত উল্লাহ আমাকে জানান, সেখানে কোনো মাবেশে হতে পারবে না কেননা সেখানে ফুটবল খেলা হবে । সমাবেশ স্থলে প্যান্ডেল ও মাইক লাগাতে যাওয়ায় ডেকোরেটরৃর লোক জনদের হুমকি ধমকী দেওয়া হচ্ছে।

