ফাইল ছবি।

ঐক্যফ্রন্টের প্রার্থী মোকাব্বির খানের জনসভায় উপস্থিত থাকবেন ড.কামাল সহ কেন্দ্রীয় নেতারা

শুদ্ধস্বর রিপোর্টঃ  একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের (ওসমানীনগর-বিশ্বনাথ ) ঐক্যফ্রন্টের প্রার্থী গণফোরামের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খানের জনসভায় আসছেন গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের প্রধান ড. কামাল হোসেন সহ কেন্দ্রীয় নেতারা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর গণফোরামের সভাপতি এডভোকেট আনসার খান জানান, আগামী সোমবার বিমানের একটি ফ্লাইটে ড. কামাল হোসেন সহ ঐক্যফ্রন্টের নেতারা সিলেট পৌঁছবেন। বিমানবন্দর থেকে রোয়ানা দিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলায় সকাল ১১টায় মোকাব্বির খানের সমর্থনে আয়োজিত জনসভায় যোগদান করবেন নেতৃবৃন্দরা। এ দিনই বিশ্বনাথের জনসভা শেষ করে অনুরূপ ওসমানীনগরেও আরেকটি জনসভায় যোগদান করবেন ড. কামাল হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

এডভোকেট আনসার খান আরো জানান, দুই উপজেলায় মোকাব্বির খানের জনসভায় ড. কামালের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আসতে পারেন বলে আশা করা হচ্ছে। তবে সে মির্জা ফখরুলের আসার ব্যাপারে এখনও কেন্দ্র থেকে নিশ্চিত হওয়া যায়নি। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফরের চুড়ান্ত সময় সূচী হাতে পাবার পর সে ব্যাপারে গণমাধ্যমকে জানানো হবে। ঐক্যফ্রন্ট প্রার্থী মোকাব্বির খানের জনসভায় সংশ্লিষ্ট সকলকে যথা সময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর গণফোরামের সভাপতি এডভোকেট আনসার খান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.