২৭ শে নভেম্বর আওয়ামীলীগের মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে, ওবায়দুল কাদের

 

শুদ্ধস্বর রিপোর্ট ।     শুক্রবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিংকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট বিপুল ভোটে বিজয়লাভ করবে আগামী নির্বাচনে। বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।

মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশের বিষয়ে তিনি বলেন, মনোনয়ন তালিকা ২৭ নভেম্বরের মধ্যে করার কোনো বিকল্প নেই। ২৭ নভেম্বর অতিক্রম করা যাবে না। আমরা আওয়ামী লীগ এবং মহাজোট- ইলেক্টেবল ও উইনেবল প্রার্থীদেরই মনোনয়ন দেবো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মনোনয়নের জন্য আমরা যে তালিকা চূড়ান্ত করেছিলাম, সেখানেও শেষ মুহূর্তে অনেক পরিবর্তন আসছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.