তিন মামলায় শ্যোন এরেস্ট বি এন পি নেতা মিলন

শুদ্ধস্বর রিপোর্ট ।    সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে তিন মামলায় শ্যোন এরেস্ট দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারক মোহাম্মদ হাকিম শফিউল আজম এ আদেশ দেন।
শুক্রবার দুপুরে মিলনকে কচুয়ার বিশেষ আদালতে হাজির করা হলে আদালত আসামির পক্ষের আইনজীবীর কথা শুনে আগামী রোববার শুনানির দিন ধার্য করে তাকে জেল হাজতে পাঠিয়ে দেন। মিলনের বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, ছিনতাই এবং চাঁজাবাজিসহ মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে পুলিশ আজ মিলনকে ২০০৬ সালের একটি হত্যা, ২০১০ সালের একটি হত্যার চেষ্টা এবং ২০১১ সালের একটি চাঁদাবাজি মামলায় শ্যোন এরেস্ট দেখায়। এ সময় আদালতে এসব মামলার নথি উপস্থাপিত না হওয়ায় বিচারক মোহাম্মদ শফিউল আজম মিলনকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে শুক্রবার ভোররাতে চট্টগামের চকবাজার থানার ৪৫২ চট্টেশ্বরী রোডের ‘মমতাজ ছায়ানীড়’ নামের তার বন্ধুর বাসা থেকে আ ন ম এহসানুল হক মিলনকে গ্রেপ্তার করে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে আসে ডিবি পুলিশ। মিলনকে পুলিশ সুপার কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ শেষে সফিউল আজমের আদালতে হাজির করা হয়।
মিলনের আইনজীবী কামরুল ইসলাম জানান, তাঁর মোয়াক্কেল যেহেতু অসুস্থ। তাই আদালতের কাছে সুচিকিৎসার জন্যও আবেদন করা হয়েছে। তিনি আরো জানান, আগামী রবিবার মিলনের জামিনের বিষয়ে শুনানি করতে আদালতে পৃথক আরেকটি আবেদন করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.