১০৭ দিন কারাভোগের পর শহিদুল আলম মুক্ত

শুদ্ধস্বর রিপোর্ট ।  ১০৭ দিন কারাভোগের পর মুক্তি পেলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলম। আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। তার । এ সময় কারাগারের সামনে শহিদুল আলমের স্ত্রী রেহনুমা আহমেদসহ অন্য স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে জামিনের প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালেও ঠিকানা জটিলতায় কিছুটা বিলম্বিত হয় তার কারামুক্তির প্রক্রিয়া। আজ তার মুক্তির আশায় আইনজীবী, পরিবারের সদস্য ও স্বজনরা দিনভর কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে প্রতীক্ষায় ছিলেন। শহিদুল আলমের আইনজীবী জায়েদুল ইসলাম সন্ধ্যায় বলেন, ‘মামলায় দুটি ফরওয়ার্ডিংয়ের কাগজে দুই ধরণের ঠিকানা লেখা ছিল শহিদুল আলমের। কারা কর্তৃপক্ষ আমাদের জানায় যে, কাগজপত্রে দুই ধরণের ঠিকানা থাকায় তাকে মুক্তি দেয়া যাচ্ছে না এবং এটি ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে সংশোধন করে আনতে বলা হয় আমাদের।কাগজপত্র সংশোধনের পর শহিদুল আলমকে মুক্তি দেয়া হয়া , তার মুক্তির সংবাদ     সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.