ঘরের মাল ঘরেই আছে

প্রথমেই ছোট্ট একটি গল্প বলি :
একজন লোক আলাপে বলছেন, এবারের ভাগ্যেটা আমার খুব ভালো। কেননা , এ বছর আমার ছেলের মারা গেছে বউ , আর মেয়ের মারা গেছে জামাই । মানে, এ বছরের মরাটা গেছে পরের উপর দিয়ে । সত্যি বলতে আমার ঘরের সবাই ঠিক আছে । ভিন্নভাবে বলা যায়, ঘরের মাল ঘরেই আছে !!!

বলছিলাম, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাদের সাহেব আজ বলেছেন ,
” টেকনাফ অঞ্চলে বদির বদলে মনোনয়ন পাচ্ছেন বদির বউ আর টাঙ্গাইলে রানার বদলে মনোনয়ন পাচ্ছেন রানার বাবা “
এটা এখন প্রচলিত সত্য যে, টেকনাফ অঞ্চলে বদি ইয়াবা সর্দার নামে সুপরিচিত । আর টাঙ্গাইলে রানা একজন খুনি হিসেবে জেলে আছেন ( আ লীগের নেতার খুনি)।

অজকে ৭১ টিভিতে ৭১ জার্নাল নামের প্রগরামে সঞ্চালক মিথিলা ফারজানার এক প্রশ্নে টেলিফোনে  আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ডের সদস্য অত্যন্ত ভদ্রলোক জনাব ডঃ আব্দুর রাজ্জাক ( তিনিও টাঙ্গাইলের) তিনি আরো স্পষ্ট করে বললেন , হ্যাঁ বদির বউ একজন সজ্জন ও সত্ ( লক্ষ্য করুণ ” সত্” ! ) মানুষ হিসেবে মনোনয়ন পাচ্ছেন। আর টাঙ্গাইলে রানার বাবা উনি সুপরিচিত একজন আওয়ামী লীগার, সাবেক সরকারি চাকুরিজীবী, ওনাকে নমিনেশন দিতে অসুবিধে নেই। ছেলের শাস্তি বাবাকে কেন পেতে হবে?

খুব ভালো প্রশ্ন । আমিও মনে করতে চাই ইয়াবা সর্দারের বউ সজ্জন এবং সত্ হতেই পারে। অন্যদিকে ছেলে খুনি তাতে কি?  কিন্তু বাবাকে শাস্তি না দেওয়া, সত্যি আ লীগ থেকে অনেক বড় মনের পরিচয় বটে !

20181120_210430.jpg

প্রশ্ন করা যাবে কি ?
* বদির বউ এত সত্ ! এতদিন বদির বউ কি বদির ইয়াবার অর্জন নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন ?
* বদির বউ কি বদির অবৈধ ইয়াবার টাকা কোনো দিন নিজের কাজে খরচ করেছিলেন কি ?
* বদির বউ কি পূর্বে থেকেই আ লীগের সদস্য?
* নাকি, এটাও পারিবারিক রাজনীতির অংশ?
* নাকি, আওয়ামী লীগের মত এত বড় ঐতিহ্যবাহী দলটিও বদির মত ইয়াবা সর্দারের নিকট বন্দি?
* যদি তাই হয় , আগামীতে আ লীগের রাজনীতির  ভবিষ্যত কি ?

টাঙ্গাইলের রানা সে আওয়ামী লীগের নেতা কে খুন করে জেলে । তার বাবা নমিনেশন পাচ্ছে, ভালো। এখানেও প্রশ্ন :
* একই প্রশ্ন, এখানেও কি পারিবারিক রাজনীতিতে বন্দি?
* নাকি , রানার মত খুনির কাছে আ লীগের মত দল এখানে অসহায়?
* টাঙ্গাইলে কি আ লীগের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত অন্য কোনো আওয়ামী লীগের নেতা নাই ?
* এতে কি আ লীগের মান বাড়লো ?

এখন বলি সেই গল্পের কথা ।
লক্ষ্যণীয় যে ছেলের বউ আর মেয়ের জামাই মারা গেলেও ঘরের কোনো ক্ষতি হয় নাই ! এই যদি হয় মানসিকতা! বদির বদলে বউ! আওয়ামী ঘরের বদি কিন্তু ঠিকই থেকে গেলো, বলা যায় বদি সাহেব তার সাংসদ পদটি ঘরে রাখার সম্পূর্ণ সুযোগটি তৈরি করেই রাখলো বা আ লীগই করে দিলো। ঘরের মাল ঘরেই রাখা আর কি।

অন্যদিকে ছেলে বদলে বাবা ! রানা খুনি, তাও আবার আ লীগ নেতার খুনি ! তাতে কি ! যদিও একবার খুন করলেও খুনি অথবা শতবার খুন করলেও খুনি । কিন্তু আ লীগের  নমিনেশন দেখে মনে হচ্ছে, রানা জেলে থাকলেও ঘরের মাল বাপকে দিয়ে হলেও ঘরে রাখার মত।

সেই একই কথা বলতে হয় , বদি ইয়াবা দিয়ে দেশের তরুণ সমাজের বারোটা বাজাক , আর রানা খুন করে আওয়ামী লীগের মত ঐতিহ্যবাহী দলের রাজনীতির বারোটা বাজাক! তাতে কি ? ক্ষতি ( গল্পের মরা ) তো পরের উপর দিয়ে গেছে ! ঘথের মাল তো ঘরেই আছে !!! তবে জনগণ কিন্তু সব দেখে এবং বুঝে। সুতরাং সাধু সাবধান ।

20181016_111202

বুলবুল তালুকদার

সহকারী সম্পাদক, শুদ্ধস্বর ডটকম 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.