স্বাস্থ্য বিষয়ক ছড়া ‘ডেঙ্গু’

ডেঙ্গু

আমাদের আশিকুর,
রোগী ডেঙ্গুর,
জ্বর আর ব্যথাতে
দেহ ভঙ্গুর ।

বন্ধু সকলে মিলে
গেলাম দেখিতে,
নীরব নিথর দেহ
কি হল চকিতে!

অতি প্রিয় ফুল দানি
জল ভরা টব,
ভাইরাস বাহি যত
এডিসের রব ।

রাত্তিরে ঘুমে থাকে
দিনে ঘোরাঘুরি,
সুযোগ পেলেই হুল
স্বাক্ষাত ছুরি ।

পুরুষ এডিস মশা
তবু নির্বিষ,
ভাইরাস নিয়ে স্ত্রী
করে নিশ পিশ ।

দিনের আলোতে তুমি
যদি যাও ঘুমাতে,
মশারি খাটিও তবে
জীবন বাঁচাতে ।

আশপাশ ঝোপ-ঝাড়
পানি ভরা গর্ত,
থাকে যেন ঝক ঝকে
এই শুধু শর্ত ।

এস না সকলে মিলে
হই সচেতন,
ডেঙ্গুর প্রতিরোধে
উড়াই কেতন ।

ডাঃ অর্জুন দে, চিকিৎসক এবং লেখক।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.