স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন লতিফ সিদ্দিকী

শুদ্ধস্বর রিপোর্ট ।   আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি রোববার বেলা সাড়ে ১১টায় তার কালিহাতীর মুন্সিপাড়াস্থ বাসায় আনুষ্ঠিকভাবে এ ঘোষণা দেন। এ নিয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিং করেন তিনি।

ক’দিন ধরেই শোনা যাচ্ছিল আব্দুল লতিফ সিদ্দিকী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে তিনি আওয়ামী লীগের টিকেট নিয়ে আসবেন নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন- এ নিয়ে ছিল ধোঁয়াশা। নানা রকম আলোচনা-সমালোচনা ঝড় উঠে চা-স্টল থেকে শুরু করে সর্বত্র। অবশেষে সব ধোঁয়াশা দূর করলেন তিনি। ঘোষণা দিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার। এ ঘোষণায় উল্লাস করেন তার ভক্ত-সমর্থকেরা। তিনি নির্বাচনে আসায় টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সব হিসাব-নিকাস পাল্টে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ১৯৮৬ সালের নির্বাচনে লতিফ সিদ্দিকীর সহধর্মিনী লায়লা সিদ্দিকী স্বতন্ত্র নির্বাচন করে এমপি নির্বাচিত হয়েছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.