শুদ্ধস্বর রিপোর্ট । জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামে যোগ দিচ্ছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।
তিনি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করে তার দলে যোগ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক।
রফিকুল ইসলাম পথিকের ভাষ্য-আবু সাইয়িদ ইতিমধ্যে গণফোরামে যোগ দিয়েছেন।
পথিক আজ গণমাধ্যমকে বলেন , আবু সাইয়িদ আজ সোমবার দুপুরে গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টুর সঙ্গে দেখা করে গণফোরামের সদস্য ফরম সংগ্রহ করেছেন। সেই ফরম পূরণ করে জমাও দিয়েছেন। এর মধ্য দিয়ে আবু সাইয়িদ গণফোরাম পরিবারের সদস্য হয়ে গেলেন বলে দাবি পথিকের।

