সিলেট ৪ আসনে জনপ্রিয় প্রার্থী দিলদার হোসেন সেলিম

শুদ্ধস্বর রিপোর্ট:  গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের ২৩২ সিলেট-৪ আসন। এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোট ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী সাবেক এমপি দিলদার হোসেন সেলিমকেই প্রার্থী চান স্থানীয় বিএনপির নেতৃত্ব। তাকে ছাড়া অন্য কাউকে প্রার্থী হিসেবেও মেনে নিতে রাজি নয় উক্ত আসনের স্থানীয় ৩ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। সোমবার রাত ৯টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অত্রাসনের বিএনপির নেতৃবৃন্দ বলেন, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জের মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা দিলদার হোসেন সেলিম। তিনি বিগত ২০০১ সালের ১লা অক্টোবর অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে জয়লাভ করে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি নির্বাচিত হওয়ার পর উক্ত আসনে অভূতপূর্ব উন্নয়ন সাধন করে অত্রাঞ্চলের মানুষের হৃদয়ে আস্থা অর্জনসহ বিশ্বাস স্থাপন করেন। পাশাপাশি সেই থেকে অদ্যাবধি দলের জন্য নিবেদিত প্রাণ নেতা হয়ে দলের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন দিলদার হোসেন সেলিম। তারা বলেন, বিগত ১/১১ এর সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে শুরু করে গত ১০ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অনেক জুলুম নির্যাতন সহ্য করে কেন্দ্র ঘোষিত সকল আন্দোলন, সংগ্রাম এবং কর্মসূচিতে নিরলসভাবে অংশ গ্রহণসহ নেতাকর্মীদের নেতৃত্ব দিয়ে আসছেন দিলদার হোসেন সেলিম। লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী দিলদার হোসেন সেলিমের  ছোট ভাই মোদাব্বির হোসেন মুরাদ শুদ্ধস্বর ডটকে জানান তার  ভাই মনোনয়ন পেলে জয় নিশ্চিত । তিনি বলেন তার ভাই সংসদ সদস্য থাকাকালীন ব্যাপক উন্নয়ন কাজ করেছেন , তার নির্বাচনী এলাকার মানুষ তার অবদানের কথা স্মরণ রেখেছেন । আগামী নির্বাচনে তার ভাই দিলদার হোসেন সেলিম  নির্বাচিত হবেন বলে আশা প্রকাশ করেন  ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.