সরকার ঐক্যফ্রন্টের ‘ফিফটি পার্সেন্ট’ দাবি মেনে নিতে পারে: মান্না

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার শেষ পর্যন্ত ঐক্যফ্রন্টের ফিফটি পারসেন্ট দাবি পূরণ করতে পারে। অবস্থা এমন যেন আশা-নিরাশার মাঝামাঝি।

রোববার তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

‘তারা সংলাপে বসেছেন আবার আন্দোলনের কর্মসূচীও রেখেছেন এটা কেমনভাবে হয়’, একটি জনসভায় প্রধানমন্ত্রীর এ মন্তব্যের উত্তর জানতে চাইলে মান্না বলেন, প্রধানমন্ত্রী নিজেও জানেন যে, যার সাথে হোকনা কেন আমরাও সংলাপ করেছি, কেউ কিন্তু অতীতে আন্দোলন ছেড়ে দেয়নি।

সরকারের পক্ষ থেকে ছাড় দেয়ার ইচ্ছা কতটুকু আছে বলে মনে হয় যেহেতু একবার আলোচনা হয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাজনীতি’ বলে একটা কথা আছে, এখন তারা ছাড় দিতে চান সেটি মনে করছি না। তবে আমরা চাপ প্রয়োগ করবো; যুক্তি দেখাবো।

মান্না আরও বলেন, কিছু কিছু বিষয়ে সংলাপে সরকারি দল প্রশ্ন করেছিলেন। এর মধ্যে প্রধান বিষয় ছিল, আমাদের দাবি সাংবিধানিক বিধিনিষেধ এর বাইরে চলে যাচ্ছে। আমরা উত্তরে বলেছি- না, সেটা হয়নি। তো এই বিষয়ে বিস্তারিত আলোচনার স্বার্থেই আরো আলোচনার প্রয়োজনে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হচ্ছে। এতে মানুষকে এটাও বুঝানো হবে যে, সহিংসতা আমরা চাই না, আমাদের চেষ্টা ছিল সহিংসতা যেন না হয়। সূত্র: বিবিসি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.