ভোটে অযোগ্য বি এন পি নেতা আমান এবং ডাক্তার জাহিদ সহ পাঁচ নেতা

দুর্নীতির অভিযোগে দায়ের হওয়া মামলার সাজা স্থগিত চেয়ে বিএনপির কেন্দ্রীয় ৫ নেতার করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এ কারণে তারা নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন আদালত।

দণ্ড স্থগিতের আবেদন বাতিল হওয়া নেতারা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান ও চিকিৎসকদের নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি মো. মশিউর রহমান, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়া এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আবদুল ওহাব।

মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ দণ্ড স্থগিত চেয়ে এই ৫ জনের করা আবেদন খারিজের আদেশ দেন।

আদালত পর্যবেক্ষণে বলেছেন, আপিল পেন্ডিং অবস্থায় সাজা স্থগিতের বিধান নেই। ফলে তারা (৫ বিএনপি নেতা) নির্বাচনে অংশ নিতে পারবেন না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.