পুলিশ হেড কোয়ার্টারে বসে নির্বাচনে কারচুপির ষড়যন্ত্রের অভিযোগ করলেন ফখরুল

শুদ্ধস্বর রিপোর্ট।   পুলিশ হেডকোয়ার্টারে বসে আসন্ন নির্বাচনে কারচুপির ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, এর আগে আমরা সিটি করপোরেশন নির্বাচনে দেখেছি পুলিশকে ব্যবহার করে নির্বাচনে কারচুপির করা হয়েছে। এবার জাতীয় নির্বাচনেও সেই রকম পরিকল্পনা করা হচ্ছে। পুলিশ হেড কোয়ার্টারে বসে এই পরিকল্পনা করা হচ্ছে।

আমরা দাবি জানিয়েছিলাম বিতর্কিত পুলিশ কর্মকর্তাদের বদলি করতে হবে। অথবা তাদের ক্লোজ করতে হবে। কিন্তু তা করেনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.