ভারতের দিল্লিতে নির্বাচন আসন্ন। চলছে টানটান উত্তেজনা। এরই মধ্যে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের চোখে মারা হলো গুঁড়া মরিচ!
মঙ্গলবার দিল্লির সচিবালয়ের সামনে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
খবরে বলা হয়েছে, দিল্লির সচিবালয়ের সামনে মুখ্যমন্ত্রীর চেম্বারের বাইরে কেজরিওয়ালকে লক্ষ্য করে গুঁড়া মরিচ নিক্ষেপ করে অজ্ঞাত এক ব্যক্তি। নিক্ষিপ্ত মরিচের গুঁড়ার কিছু অংশ মন্ত্রীর চোখে ঢুকে যায়।
এ সময় কেজরিওয়ালের নিরাপত্তারক্ষীরা ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে স্থানীয় আইপি এস্টেট পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির নাম অনিল কুমার হিন্দুস্তানি।

