এরশাদ মনে করেন সংলাপ ব্যর্থ হবে

শুদ্ধস্বর রিপোর্ট ।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আওয়ামী লীগের সংলাপ ফলপ্রসূ হবে বলে মনে হয় না। নির্বাচনে ইভিএমের ব্যবহার নিয়ে এরশাদ বলেন, ইভিএম পরীক্ষিত নয়। এটি আমরা সন্দেহের চোখে দেখি। ইভিএম দিলে কারচুপির ঘটনা ঘটতে পারে। তাই জাতীয় পার্টি এর পক্ষে নেই। বৃহস্পতিবার দুপুরে রংপুরে একদিনের সফরে এসে পর্যটন মোটেলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের সাথে ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে সংশয় প্রকাশ করে এরশাদ বলেছেন, হাসিনার পদত্যাগসহ ৭ দফার জাতীয় ঐক্যফ্রন্টের যে সকল দাবি রয়েছে সেটি মানা হাসিনার পক্ষে সম্ভব নয়। তাই সংলাপটি ফলপ্রসূ হবে বলে আমার মনে হয় না।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.