আজ দিনব্যাপী বৈঠক করবে ঐক্য ফ্রন্ট, বি এন পি এবং ২০ দলীয় জোট

একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত চূড়ান্ত করতে শনিবার রাত ৮টায় বৈঠকে বসতে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। জোটের নেতা ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। ঐক্যফ্রন্ট সূত্র এসব তথ্য জানিয়েছে।

এছাড়াও বিকাল ৫টায় বিএনপির স্থায়ী কমিটি ও সন্ধ্যায় ২০ দলীয় জোট গুলশানে পুনরায় বৈঠকে বসছে। বিএনপির বৈঠকে আগামী নির্বাচনি পরিকল্পনা তৈরি করবেন দলটির নেতারা।

সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠকে নির্বাচন, মনোনয়ন ও আগামী দিনের কর্মসূচি নিয়ে আলোচনা হবে।

একই ইস্যুতে রাতে ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় জাতীয় ঐক্যফ্রন্টেরও বৈঠক আছে।

বিএনপি, ২০ দল ও জাতীয় ঐক্যফ্রন্টের মতামত নিয়ে আগামীকাল রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে পারেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐক্য ফ্রন্টের একটি সূত্র  শুদ্ধস্বর কমকে আজ সকালে    জানিয়েছে , আগামী কালের মধ্যে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে ফ্রন্ট একটি চূড়ান্ত সিধান্তে আসবে ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.