আমরা আশাবাদী বি এন পি ভোটে আসবে , সাংবাদিক সম্মেলনে ওবায়দুল কাদের

 শুদ্ধস্বররিপোর্ট ।      আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে—এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।

নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের মধ্যে উৎসব থাকলেও বিএনপিতে কোনো উৎসব না থাকার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী শিবিরে উৎসব কেন নেই, তা জানি না। তবে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে, এ ব্যাপারে সন্দেহ-সংশয় নেই। আমরা আশাবাদী।’

রাজশাহীর সমাবেশে বিএনপির বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। গতকাল রাজশাহীতে বিএনপি যে বক্তব্য দিয়েছে, সেই বক্তব্য তফসিল ঘোষণার পর কেউ দিতে পারে না। গরম গরম ভাষণ, আন্দোলনের কর্মসূচি দেওয়া, নির্বাচনী আইন ও আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী জোটবদ্ধভাবে নির্বাচন করতে চাইলে তিন দিনের মধ্যে ইসিকে জানাতে বলেছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমেদ। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী কাদের বলেন, ‘মেরুকরণ সমীকরণ চলছে। আমরা সময় চাইব।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সস্পাদক মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.