আজ ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন সাবেক পরিকল্পনা মন্ত্রী একে খোন্দকার এবং একুশে টি ভি র সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম

শুদ্ধস্বর রিপোর্ট ।    ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিচ্ছেন সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার।

আজ রোববার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি যোগদান করবেন।

এ ছাড়া একুশে টেলিভিশনের সাবেক চেয়ারম্যান আবদুস সালামও গণফোরামে যোগ দেবেন বলে জানা গেছে।

তারা দুইজনই জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেনের সঙ্গে দেখা করছেন বলে জানিয়েছে একটি সূত্র।

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের উপস্থিতিতে ওই অনুষ্ঠানে আরও অনেকেই যোগদান করবেন বলে ধারণা করা হচ্ছে।

এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার বিমানবাহিনীর প্রধান ছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় একে খন্দকারকে মন্ত্রী করা হয়। তাকে দেয়া হয় সরকারের গুরুত্বপূর্ণ পরিকল্পনা মন্ত্রণালয় ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.