কাদের সিদ্দিকীও ডক্টর কামাল হোসেনের সাথে দেখা করে ঐক্য ফ্রন্টের ৭ দফা দাবিকে সমর্থন করলেন

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, তিনি ড. কামাল হোসেনের সাথে একসাথে চলতে চান।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সঙ্গে এক বৈঠক শেষে একথা বলেন তিনি।

বৃহস্পতিবার রাত ৮ টায় ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে জাতীয় ঐক্যফ্রন্ট ও তাদের দেওয়া ৭ দফা দাবিতে সমর্থন জানিয়েছেন বলে সাংবাদিকদের জানান কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের সাথে একসাথে চলতে চাই।’

তবে এ সময় জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়া নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.