শুদ্ধস্বর রিপোর্ট । ৮ই ফেব্রয়ারি জিয়া অরফানেজ দুর্নীতির মামলার রায় হবে, রায়ে কি হবে তা জানার কোন উপায় নেই রায় ঘোষণার আগে, কিন্তু একজন মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ দূত রায়ে সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া জেলে যাবেন এরকম কথা গত সপ্তাহে বলেছেন, আজ বি এন পি র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী রায় হবে, বি এন পি র অন্যান্য নেতারাও আশঙ্কা প্রকাশ করেছেন রায়ে বেগম খালেদা জিয়ার সাজা হতে পারে। ২০১৮ সাল নির্বাচনের বছর বড় দল হিসেবে বি এন পি র এখন নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা কিন্তু তার ব্যস্ত মামলা নিয়ে কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ নেতা থেকে প্রায় সব নেতাদের বিরুদ্ধেই অসংখ্য মামলা রয়েছে, যা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিরল, সত্য অসত্য মামলায় তারা বিপর্যস্ত, তাদের দ্বিতীয় প্রধান নেতা তারেক রহমান সাজাপ্রাপ্ত হয়ে রয়েছেন লন্ডনে,ব্যক্তি নির্ভর রাজনীতিতে খালেদা জিয়া এবং তারেক রহমানের অনুপস্থিতিতে বি এন পি র রাজনীতির হাল ধরবে কে তা এখনও স্পষ্ট নয় । দেশের রাজনীতিতে বি এন পি র অনুপস্থিতিতে ধর্মভিত্তিক রাজনৈতিক দল গুলোর উত্থান ঘটে যেতে পারে, বাংলাদেশ এখন তাদের জন্য উর্বর ভূমি। আর এই উত্থান ঘটলে তা সরকারের জন্য শুভ হবে না, তা বলার অপেক্ষা রাখে না । দেশের রাজনীতিতে ভারসম্য রক্ষার জন্য, বি এন পি ছাড়া অন্যকোন দল এখনও দৃশ্যমান নয়, এরশাদের জাতীয় পার্টিকে মানুষ সরকারের অনুগত দল মনে করে, এরকম অবস্থায় রাজনীতি এবং নির্বাচনে বি এন পি র অনুপস্থিতি দেশের জন্য শুভ নয় ।
সাম্প্রতিক প্রকাশনা
- পুলিশি নির্যাতনের অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়লেন ক্রিকেটার নাঈম Saturday June13,2026
- কক্সবাজারে বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Saturday June13,2026
- প্রস্তাবিত বাজেটকে ‘সন্তোষজনক’ বলল বিকেএমইএ Friday June12,2026
- একই আকাশের নিচে বিভক্ত বাস্তবতা Friday June12,2026
- আদালতে পরাজয়ের ক্ষোভ ! প্রকাশ্য রাস্তায় বাবাকে ছুরির কোপ মেরে খুন ছেলের Friday June12,2026
- এনসিপির সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটিতে ৬ নেতা Friday June12,2026
- ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে : ট্রাম্প Friday June12,2026
- এনবিআরের সংস্কার বেগবান না হলে রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব নয় : সিপিডি Friday June12,2026
- আসছে ‘প্রবাসী কার্ড’, বহাল থাকছে ২.৫ শতাংশ রেমিট্যান্স প্রণোদনা Thursday June11,2026
- মার্কিন হামলায় ভারতীয় ২ নাবিক নিহত, নিখোঁজ ১ Thursday June11,2026
- আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল Thursday June11,2026
- ক্যানসারসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে পাবেন ১ লাখ টাকা Thursday June11,2026
- মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন Thursday June11,2026
- মধ্যপ্রাচ্যের ১৮ মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের Thursday June11,2026
- ইউরোপ যাত্রায় ভয়াবহ রেকর্ড, পাঁচ মাসে প্রাণ হাড়িয়েছে ১,৩০০ জন Wednesday June10,2026

Chief Editor: Habib Ullah (Habib Babul)
Editor: Sourabh Adnan Khan
Assistant Editor: Bulbul Talukder
Assistant Editor: Irin Parvin Khan
Literary Editor: Bilkis Sultana
Publisher: Sajia A Chowdhury
Address: 27555 Evelyn Ave,Warren,MI48093.USA
Shuddhoshor.info@gmail.com
Published from: Bangladesh, Germany, Italy, Austria, USA.
