মহামারী শুরুর ঠিক পরেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিবৃতি চীনকে বাঁচিয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, চীনের কোনও গবেষণাগার থেকে ছড়িয়ে পড়েনি করোনাভাইরাস। কিন্তু এবার চীনের […]
Category: করোনায় দিনরাত্রি
করোনার ভারতীয় ধরন মিলল বাংলাদেশে
বাংলাদেশে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। আজ শনিবার (৮ মে) এই তথ্য জানানো হয়েছে। সংস্থার পক্ষ […]
Read moreএবার টিকার নিবন্ধন বন্ধ করলো স্বাস্থ্য অধিদপ্তর
করোনাভাইরাস প্রতিরোধী টিকা উৎপাদনকারী ভারতীয় প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট হঠাৎ বাংলাদেশে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়ায় চাপের মধ্যে পড়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখন টিকা সংকটের কারণে প্রথম […]
Read moreঅক্সিজেন সংকট: মুখের শ্বাস দিয়েও স্বামীকে বাঁচাতে পারলেন না তিনি
রেনু সিংহল, তার স্বামী কোভিড-১৯ এ আক্রান্ত। স্বামীকে নিয়ে হাসপাতালের পথে ছুটছিলেন। রাস্তায় অটোর ভেতরে তার স্বামীর দম বন্ধ হয়ে আসছিল। অক্সিজেনের অভাব। কিন্তু কোনো […]
Read moreদেশে করোনার আরেকটি নতুন ধরন শনাক্ত করলেন বিজ্ঞানীরা
পৃথিবীতে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর পরেই বিজ্ঞানিরা আবিষ্কার করেন যে ভাইরাসটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিচ্ছে। এতে করোনার ভ্যাকসিন তৈরিতে বিপাকে পড়েন বিজ্ঞানীরা। করোনাভাইরাসের […]
Read moreলকডাউনে শ্রমজীবীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন
লকডাউনে শ্রমজীবীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করুন- কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) আজ ১০ এপ্রিল ২০২১ শনিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে লকডাউন ও করোনা মহামারীকালীন সময়ে শ্রমজীবী […]
Read moreকরোনায় রেকর্ড একদিনে ৭৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৩৪৩
বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড একদিনে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ হাজার ৬৬১ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৫ […]
Read moreএক-তৃতীয়াংশ করোনা জয়ী মস্তিষ্কের সমস্যায় ভোগে : ল্যানসেট
করোনাভাইরাস থেকে সুস্থ যাওয়া প্রায় এক-তৃতীয়াংশ মানুষ মানসিক সমস্যা অথবা অন্য কোনো নিউরোলজিক্যাল সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন গবেষকেরা। ল্যানসেট সাইকিয়াট্রি ( Lancet Psychiatry) সাময়িকীতে গতকাল […]
Read moreটিকা নিলেও স্বাস্থ্যবিধি মানতে হবে
ইদানীং করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। টিকা নিলেও করোনায় আক্রান্ত হচ্ছেন মানুষ। তাই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে শিথিলতা দেখা যাচ্ছে। মানুষ এখন ছুটির দিনগুলোয় বিভিন্ন পর্যটন স্থানে ভিড় করছেন।সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠান, সভা-সমাবেশেও যেতে শুরু করেছেন। যে কারণে করোনা শনাক্তের হার কিছুটা বেড়েছে।অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। যে কারণে বাড়ছে শনাক্তের হার। করোনা সংক্রমণ কমে আবার বেড়ে যাচ্ছে। এটা করোনার নতুন ধরণ নাকি আগের ভাইরাস ছড়িয়ে পড়ছে এ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা বিশ্লেষণ প্রয়োজন। বাংলাদেশের মতো দেশসমূহে সংক্রামক রোগ ও এর ধরণ নির্ণয়ের ব্যবস্থা পর্যাপ্ত নয়। বরং অত্যন্তদুর্বল। বৈশ্বিক মহামারী হওয়ায় করোনার গতি-প্রকৃতি, ধরণ, সংক্রমণের বিষয়ে সূক্ষ্ণ এবং তথ্য প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ ওগবেষণা চলমান রাখতে হবে’। পুরো বিশ্ব কভিড মহামারিতে আক্রান্ত। প্রায় এক বছর ধরে বিশ্ব স্থবির। মৃত্যুভয়ে পুরো পৃথিবীবাসী যেন কুঁকড়ে গেছে, থমকেগেছে স্বাভাবিক জীবনযাত্রা। যেন এক অসহ্য বন্দিদশায় রয়েছে সবাই। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্তবাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কভিড-১৯। করোনা প্রাদুর্ভাবের প্রথম থেকেই বিশ্বজুড়ে এরপ্রতিষেধক আবিষ্কার নিয়ে ব্যাপক গবেষণা হচ্ছে; টিকা আবিষ্কার নিয়ে দেশগুলোর মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা। চাতক পাখির মতো সারা পৃথিবীর মানুষ অপেক্ষা করছিল করোনা মুক্তির আকাঙ্ক্ষিত হাতিয়ার একটি কার্যকরী ভ্যাকসিনেরজন্য। আনন্দের বিষয় হলো ইতোমধ্যে করোনার বহুল প্রতীক্ষিত করোনা প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব হয়েছে এবং বিশ্বেরবিভিন্ন দেশ টিকাদান কার্যক্রম শুরুও করে দিয়েছে। টিকা অবশ্যই নিতে হবে। এ পর্যন্ত আমাদের দেশের প্রায় ৪৯ লাখ মানুষ করোনার টিকা নিয়েছেন। করোনারি টিকা নিলেওস্বাস্থ্যবিধি মেনে চলতে হয়। তবে যারা টিকা নিচ্ছেন এবং এখনও যারা নেননি উভয়েরই স্বাস্থ্যবিধি অনুসরণ করা আবশ্যক।নিরাপদ থাকতে হলে টিকা নিলেও মাস্ক পরাসহ নিয়ম-বিধি মেনেই জীবনযাপন করা প্রয়োজন। আমাদের স্বাস্থ্যবিধির ব্যাপারে মোটেই বেখেয়ালিপনা এবং গাফিলতি করা যাবে না। বাইরে যাওয়ার সময় সঠিক পন্থায় মাস্কপরতে হবে, হাতের দস্তানা ব্যবহার করতে হবে। প্রয়োজনে সঙ্গে ছোট একটি স্যানিটাইজার রাখতে হবে। অফিস-আদালত, কলকারখানা, ব্যাংক, দর্শনীয় স্থান ও গণপরিবহনেও নির্দিষ্ট সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। রোগ-প্রতিরোধ ক্ষমতার জন্যনিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে। লক্ষণীয় যে রাস্তাঘাট ও বিভিন্ন জায়গায় অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। হাটবাজার ও জনাকীর্ণ স্থানগুলোতে চলাফেরাঅনেকটাই করোনা-পূর্ব স্বাভাবিক সময়ের মতোই চলে। দর্শনীয় স্থানগুলোতে লোকে লোকারণ্য, কিন্তু নেই স্বাস্থ্যবিধির বালাই।এখন তো অনেকের মনেও করোনার ব্যাপারে একটা অবহেলার মনোভাব চলে এসেছে। এটি আমাদের জন্য বিপদ ডেকে আনতেপারে। সরকার এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বারবার এ বিষয়ে সতর্ক করা হচ্ছে। পরিচিত অনেকেই দেখছি আগের মতো সচেতন নন। জানতে চাইলে বলে, ‘ভ্যাকসিন তো এসে গেছে। এখন আর এত কিছুমানতে হবে কেন?’ এমন দৃষ্টিভঙ্গি একদমই সমীচীন নয়। এর ফলে আমরা নিজেরাই বড় ক্ষতির শিকার হবো। শুধুই স্বাস্থ্য প্রশাসন নয়; সরকারের সামগ্রিক ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে করোনা সংক্রমণ বৃদ্ধিরোধে স্বাস্থ্যবিধি ও সংশ্লিষ্টআইন-বিধির দৃশ্যমান প্রয়োগ থাকতে হবে। বিদেশফেরতদের মাধ্যমে যাতে সংক্রমণ না ঘটে এরজন্য বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দরসহ সকল এন্ট্রি পয়েন্টগুলো নজরদারিতে রাখতে হবে। মাস্ক পরা, সামাজিক-শারীরিক দূরত্ব, করোনার ধরনের ওপরগবেষণা ও বিশ্লেষণ, টেস্ট ও শনাক্তকরণ, আক্রান্তদের কোয়ারেন্টিন, আইসোলেশন, ট্র্যাকিং, দ্রুত চিকিৎসা, কঠোরভাবেস্বাস্থ্যবিধি অনুসরণ জরুরি। বৃহত্তর জাতীয় স্বার্থে এই পদক্ষেপগুলো সমন্বিতভাবে ও একত্রে গ্রহণ করার মাধ্যমেই করোনাসংক্রমণ প্রতিরোধ সম্ভব। কোভিড-১৯ রোগটি নতুন, এর সঙ্গে জড়িত প্রতিটি বিষয়ও নতুন। গবেষণায় প্রতিনিয়ত নিত্যনতুন তথ্য ও ধারণা যোগ হচ্ছে, আর বদলে দিচ্ছে পুরাতন ধারণাগুলোকে। জীবনযাত্রা ও জীবিকা এক প্রকার স্থবির। এর ভয়ংকরী থাবায় মুখ থুবড়ে পড়ছেশিক্ষা, চিকিৎসা, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি আর ধর্মীয় চর্চা। এসবের তুলনায় ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু কিছুই নয়।তাই নির্ভয়ে সবাইকে ভ্যাকসিন নিতে হবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। লেখক: আবু জাফর শিহাব(এল এল বি)
Read moreব্রাজিলে করোনায় একদিনে প্রাণ গেল ২৭৯৮ জনের
করোনাভাইরাসের নতুন স্ট্রেইনে নাকাল ব্রাজিলে সংক্রমণ ও মৃত্যু দুই-ই বেড়েছে ভয়াবহভাবে। ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছে দুই হাজার ৭৯৮ জন। […]
Read more
