ছাত্র আন্দোলনে ‘তাসের ঘরের’ মতো সার্বিয়ার শাসকের পতন !

নজির গড়ল ছাত্র আন্দোলন। সার্বিয়ায় দীর্ঘ রাজনৈতিক একাধিপত্যের অবসান ঘটিয়ে ইতিহাস গড়ল ছাত্র আন্দোলন। নোভি সাদ রেল দুর্ঘটনার প্রতিবাদে গড়ে ওঠা এই আন্দোলন শেষ পর্যন্ত ভোটাভুটিতেও পরাস্ত করল দীর্ঘদিনের শক্তিশালী নেতা তথা প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুচিচকে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবারের সংসদীয় নির্বাচনে পরাজয় স্বীকার করে নিয়েছেন ভুচিচ। ২৫০ আসনবিশিষ্ট সংসদে ছাত্র সমর্থিত ‘স্টুডেন্ট লিস্ট’ পেতে চলেছে ১৩৫ থেকে ১৪০টি আসন, যেখানে শাসক দল এসএনএস দাঁড়িয়ে গিয়েছে ১০৫ আসনে। ২০১৪ সাল থেকে দেশ শাসন করছেন ভুচিচ। তাঁর জন্য এটি এক বিশাল রাজনৈতিক ধাক্কা।

 

২০২৪ সালের নভেম্বর মাসে নোভি সাদ স্টেশনের ছাদ ভেঙে ১৬ জনের মৃত্যুর ঘটনার পরেই তীব্র ক্ষোভে ফেটে পড়েছিল দেশের সাধারণ মানুষ ও পড়ুয়ারা। সেই ক্ষোভ ধীরে ধীরে দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলনে রূপ নেয়। নির্দিষ্ট কোনও একক নেতা বা চিরাচরিত বিরোধী দলের নেতৃত্ব ছাড়াই, সম্পূর্ণ বিকেন্দ্রীভূত উপায়ে এই আন্দোলন গড়ে তোলেন ছাত্রছাত্রীরা।

অবশেষে রাজপথের লড়াই ব্যালট বাক্সে সফল হয়েছে। এর ফলে সার্বিয়ায় এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হতে চলেছে। তবে দুর্নীতি দূর করা ও প্রশাসনিক স্বচ্ছতা ফেরানোর মতো কঠিন চ্যালেঞ্জ এখন নতুন এই ছাত্র-নেতৃত্বের সামনে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.