৩০ তারিখের কর্মসূচি হবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে জনতার ভৎসনা :এম এ বেবি

 

ইন্ডিয়া মঞ্চ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটি ‘পিপলস ইমপিচমেন্ট’-এর আয়োজন করছে ৩০ অক্টোবর। এতে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন রাজ্যের  হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজীবীদের উপস্থিত থাকার কথা রয়েছে। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়েছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি।
৩০ অক্টোবর ডলির অশোক হোটেলে বিরোধীরা প্রতীকী সংসদ বসিয়ে ভৎসনা করবে দেশের মুখ নির্বাচন কমিশনারকে। যদিও সংসদের দুই কক্ষে ইমপিচমেন্টের জন্য আবেদন করে চিঠি দিয়েছিল ইন্ডিয়া মঞ্চের সাংসদরা। কিন্তু লোকসভার স্পিকার বা রাজ্যসভার চেয়ারম্যান কেউই সেই আলোচনা শুরু করার কোনও সুযোগ দেয়নি বিরোধী সাংসদদের।

বেবি জানিয়েছেন যে সুপ্রিম কোর্ট ও বিভিন্ন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং আইনজীবীদেররা এদিন অংশ্রগ্রহন করবেন। সংসদে ইমপিচমেন্ট আটকে দিলেও ৩০ তারিখ এই কর্মসূচি হবে জনতার ভৎসনা।
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘ইন্ডিয়া’ মঞ্চের যৌথ কর্মসূচি প্রস্তুতির বিষয়ে সংবাদমাধ্যমের সামনে বলছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি বলেছেন, “১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে যে কর্মসূচি তার জন্য ইন্ডিয়া মঞ্চের সব দল অংশ নেবে। সিপিআই(এম)ও তাঁদের পূর্ণ শক্তিতে এই আন্দোলন কর্মসূচিতে অংশ গ্রহণ করবে।

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Discover more from শুদ্ধস্বর ডটকম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading