এখনও পর্যন্ত ৯৫ জনের মৃত্যু, নিখোঁজ হাজার-হাজার ! নেপালজুড়ে শুধুই হাহাকার

তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের রসুয়া জেলায় বিধ্বংসী হড়পা বানে নেমে এল ভয়াবহ বিপর্যয়। বুধবার হঠাৎ নেমে আসা পাহাড়ি ঢল ও বন্যায় ভাসিয়ে নিয়ে গিয়েছে একাধিক গ্রাম, ভেঙে পড়েছে বহু পরিকাঠামো। এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে এখনও পর্যন্ত অন্তত ৪৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন, যার মধ্যে অন্তত ১০৫ জন ভারতীয় নাগরিক এবং ৩৭ জন অনাবাসী ভারতীয় (এনআরআই) রয়েছেন।

তিব্বতের জিরং বন্দরের সিসিটিভি ফুটেজে এই ধ্বংসলীলার শিউরে ওঠার মতো দৃশ্য ধরা পড়েছে। দেখা গিয়েছে, প্রবল বেগে ধেয়ে আসা কাদামাটি ও পাথরের স্রোত চোখের নিমেষে ভাসিয়ে নিয়ে যাচ্ছে পার্কিং লটে থাকা গাড়িগুলোকে। মানুষজন প্রাণভয়ে ছোটাছুটি করার কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু জলের নিচে তলিয়ে যায়। তিব্বতের দিক থেকে নেমে আসা এই ভয়াল স্রোত ভোট কোশী নদীর জলস্তর মাত্রাতিরিক্ত বাড়িয়ে দিয়ে সরাসরি নেপালের রসুয়া ও সংলগ্ন এলাকাগুলোতে আছড়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ এই জলস্ফীতির জেরে রসুয়া ছাড়াও তিব্বত সীমান্তবর্তী ধাদিঙ এবং কাঠমান্ডুর দক্ষিণ-পশ্চিমের নুয়াকোট জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.