বন্যাদুর্গত মানুষের পাশে আবারও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন

 বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশনের উদ্যোগে আনোয়ারা উপজেলার পরৈকোড়া ইউনিয়নের বিভিন্ন স্থানে বন্যাদুর্গত আরও ১১০টি পরিবারের মাঝে আজ (২০ জুলাই) ফাউন্ডেশনের দাতা সদস্য, কানাডা প্রবাসী আদনান মাহমুদ চৌধুরীর সৌজন্যে দ্বিতীয় দফায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে, গত ১৩ জুলাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছিল। খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব হিন্দোল বারী এবং উপজেলা হিসাবরক্ষণ অফিসার জনাব শহীদুল ইসলাম শহীদ।

উল্লেখ্য, চট্টগ্রাম সমিতি–ঢাকার প্রাক্তন সভাপতি, স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম কেন্দ্রীয় পরিষদের অন্যতম সংগঠক আনোয়ারার কৃতী সন্তান, সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক-এর স্মৃতিকে ধারণ করে ২০২২ সালে প্রতিষ্ঠিত হয় বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক ফাউন্ডেশন। প্রতিষ্ঠালগ্ন থেকেই ফাউন্ডেশনটি শিক্ষা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা প্রদানসহ মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে ফাউন্ডেশনটি স্থানীয় মানুষের আস্থা ও প্রশংসা অর্জন করেছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.