মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে। প্রায় ১ মাস সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন তিনি। সোমবার তাকে মালয়েশিয়ার টুইন টাওয়ারের কাছে প্রিন্স কোট হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (১১ এপ্রিল) সেখানে তাকে উন্নত থেরাপি দেওয়া হচ্ছে বলে সেখানে থাকা তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এ সময় বিএনপির মহাসচিব মিজা আব্বাসের স্বাস্থ্যের খোঁজ নেন এবং বেশকিছু সময় তারা একসঙ্গে কাটান।
মির্জা আব্বাসের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল জানান, উনার চিকিৎসা চলছে। আগের চেয়ে উনার অবস্থা উন্নতির দিকে। প্রতিদিন থেরাপিও দেওয়া হচ্ছে। ডাক্তারদের ফুল কেয়ারে আছেন।
গত ১৫ মার্চ চিকিৎসাধীন অবস্থায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
গত ১১ মার্চ রমজান মাসে ইফতারে সময়ে শাহজাহানপুরের বাসায় হঠাৎ জ্ঞান হারালে মির্জা আব্বাসকে এভারকেয়ার হাসপাতাল ভর্তি করা হয়। নিউরো চিকিৎসকদের তত্ত্বাবধায়নে মেডিকেল বোর্ড গঠন করা হয়। বোর্ডের সিদ্ধান্তে দ্রুত মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। ৭২ ঘণ্টার মধ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার ব্যবস্থা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.