বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেছেন।

সোমবার (২০ এপ্রিল) সকালে ভবনটি উদ্বোধন করেন তিনি।

প্রধানমন্ত্রী আজ সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন তিনি। তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। একই সঙ্গে শহরজুড়ে ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

জানা গেছে, সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন এবং স্থানীয় পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। দিনের কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা ৬টার দিকে বগুড়া ত্যাগ করবেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.