গোলাগুলির মধ্যেও নৈশভোজে মগ্ন !

গুলি চলছে। যে যেদিকে পারছেন ছুটছেন। কেউ আবার টেবিলের নিচে খুঁজছেন নিরাপদ আশ্রয়। তড়িঘড়ি পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরম বিশৃঙ্খলার মাঝেই নৈশভোজে মগ্ন এক বৃদ্ধ।

গুলি চলছে। যে যেদিকে পারছেন ছুটছেন। কেউ আবার টেবিলের নিচে খুঁজছেন নিরাপদ আশ্রয়। তড়িঘড়ি পালাতে গিয়ে হোঁচট খেয়ে পড়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চরম বিশৃঙ্খলার মাঝেই নৈশভোজে মগ্ন এক বৃদ্ধ। কোনও দিকে খেয়াল নেই তাঁর। চামচে খাবারের টুকরো তুলে আয়েশে চিবোচ্ছেন তিনি। শনিবার ওয়াশিংটন ডিসির অভিশপ্ত সেই হোটেলের এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। যা দেখে নেটিজেনদের দাবি, ইনিই মির্জাপুর ওয়েবসিরিজের জনপ্রিয় সেই ‘চাচা’।

স্থানীয় সময় শনিবার রাতে ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউসের বার্ষিক নৈশভোজের অনুষ্ঠান ছিল। উপস্থিত ছিলেন ২ হাজার ৬০০ অতিথি। সাংবাদিক থেকে শুরু করে জনপ্রিয় অভিনেতা প্রত্যেকেই আমন্ত্রিত ছিলেন। নৈশভোজের পর ট্রাম্পের ভাষণ দেওয়ার কথা ছিল। তাঁর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন সবাই। কিন্তু তার আগেই ভিড়ের মধ্যে আচমকা মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে পরপর গুলি চালান ওই বন্দুকবাজ। সূত্রের খবর, মোট পাঁচ থেকে আটটি গুলির শব্দ শোনা গিয়েছিল। তারপরই হুলস্থুল পড়ে যায় সেখানে। প্রাণ বাঁচাতে অনেকেই টেবিলের নিচে লুকোনোর চেষ্টা করেন। আবার অনেকে আতঙ্কে ছুটে পালাতে থাকেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.