বাগদাদে মার্কিন সাংবাদিক অপহৃত

বাগদাদে এক মার্কিন সাংবাদিককে অপহরণ করা হয়েছে। তার নাম শেলি কিটলেসন। তিনি একজন ফ্রিল্যান্স সাংবাদিক। মধ্যপ্রাচ্য ও আফগানিস্তান নিয়ে রিপোর্ট করেন। তাকে মঙ্গলবার ইরাকের রাজধানীতে হোটেলের কাছ থেকে অজ্ঞাতপরিচয় একদল ব্যক্তি অপহরণ করে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, একজন বিদেশি সাংবাদিককে অজ্ঞাত ব্যক্তিরা অপহরণ করেছে। নিরাপত্তা বাহিনী তাকে খুঁজে বের করতে শহরজুড়ে অভিযান চালাচ্ছে। মন্ত্রণালয় আরও জানায়, তাড়া করার সময় অপহরণকারীদের একটি গাড়ি আটক করা হয়েছে। পালানোর সময় গাড়িটি উল্টে গিয়েছিল। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এই সাংবাদিক বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে কাজ করেছেন। তাকে বাগদাদের আল-সাদুন স্ট্রিটের প্যালেস্টাইন হোটেলের কাছে থেকে তুলে নেয়া হয়। কোনো গোষ্ঠী এর দায় স্বীকার করেনি। তবে আশঙ্কা করা হচ্ছে ইরান সমর্থিত মিলিশিয়া কাতিব হিজবুল্লাহ এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই গোষ্ঠী ২০২৩ সালে ইসরাইলি-রুশ গবেষক এলিজাবেথ সুরকভকেও অপহরণ করে।
পুলিশ সূত্র জানায়, চারজন সাধারণ পোশাক পরা ব্যক্তি তাকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যায় এবং সেই গাড়ির খোঁজে অভিযান চলছে। অনুসন্ধান মূলত রাজধানীর পূর্বাঞ্চলে চালানো হচ্ছে। অপহরণকারীদের গাড়িটি সেদিকেই যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। কিটলেসন বিবিসি, আল মনিটর, ফরেন পলিসি ও দ্য ন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন এবং ইরাকসহ মধ্যপ্রাচ্যে নিয়মিত রিপোর্ট করেছেন। তিনি বাগদাদে গিয়েছিলেন যুক্তরাষ্ট্র-ইসরাইলের ইরানবিরোধী যুদ্ধের প্রভাব নিয়ে রিপোর্ট করতে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.