দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান : আইআরজিসি

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত বলে দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়েনি বলেছেন, যুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করার বিষয়েও সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেন, ইরান এমন উন্নত অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত, যা এখনো সংঘাতে ব্যবহৃত হয়নি। ‘শত্রুদের বেদনাদায়ক শাস্তির’ বিষয়ে সতর্ক করে দেন নায়েনি।

তিনি বলেন, ‘ইরানের নতুন অস্ত্র আসার পথে। এই প্রযুক্তিগুলো এখনো বৃহৎ পরিসরে মোতায়েন করা হয়নি।’

নায়েনি বলেন, গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের হামলার পর ইরান এখন আরো বেশি প্রস্তুত।

সূত্র: আল জাজিরা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.