শেরপুরে অসহায় পরিবারের পাশে ফ্রান্স ভিত্তিক সংগঠন ‘সাফ’, নির্মিত হলো নতুন বসতঘর

ফ্রান্সভিত্তিক মানবিক সংগঠন Solidarités Asie France (সাফ)-এর উদ্যোগে শেরপুর জেলার এক অসহায় পরিবারের জন্য নতুন একটি বসতঘর নির্মাণ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ও অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছিলেন আব্রিওন বেগম ও তাঁর পরিবার। টেকসই ও নিরাপদ আশ্রয়ের অভাবে তাঁদের দৈনন্দিন জীবন ছিল অনিশ্চয়তায় ভরা। নতুন এই ঘর নির্মাণের ফলে পরিবারটি এখন নিরাপদ ও সম্মানজনক পরিবেশে বসবাসের সুযোগ পেল।

সাফ জানায়, ঘরটি শুধু একটি আবাসন নয়—এটি পরিবারটির জন্য নিরাপত্তা, স্থিতিশীলতা এবং নতুন জীবনের প্রত্যাশার প্রতীক।
প্রকল্পটির সার্বিক নেতৃত্ব দেন সংগঠনের প্রেসিডেন্ট নয়ন এনকে। মাঠপর্যায়ে সমন্বয় ও তত্ত্বাবধান করেন ভাইস প্রেসিডেন্ট তাওহিদ আহমেদ। উপকারভোগী পরিবার শনাক্তকরণ, স্থানীয় যোগাযোগ ও সহযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শেরপুরের কনটেন্ট ক্রিয়েটর হ্যাপি আক্তার।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মানবিক সহমর্মিতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রাকিবুল ইসলাম, শুদ্ধস্বর ডটকমের ফ্রান্স প্রতিনিধি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.