নির্বাচনে ৫৯.৪৪ ও গণভোটে ৬০.২৬ শতাংশ ভোট পড়েছে

ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে। অনুরুপভাবে গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট পড়েছে ৬০.২৬ শতাংশ। না এর পক্ষে ৩০ শতাংশের কম। এ হিসেবে গণভোটের পক্ষে গণরায় দিয়েছে দেশের জনগণ।

শুক্রবার দুপুর ২টায় নির্বাচন কমিশন সচিবালয়ে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে এসব তথ্য সাংবাদিকদের জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, সারা দেশের কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হয়েছে। ফল প্রাপ্ত আসনগুলোর সামগ্রিক ভোটের হার ৫৯.৪৪ শতাংশ।

ইসি সূত্রে জানা গেছে, আগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটের হার প্রায় ১৮ শতাংশ বেশি ভোট পড়েছে।

কমিশনের কর্মকর্তারা বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতি ভালো থাকায় ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বেড়েছে।নির্বাচন কমিশন জানিয়েছে, এ নির্বাচনে ভোটার ছিল ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন।

২৯৯ আসনের ভোটে ৫০ টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে প্রতিদ্বন্দ্বিতায় ছিল ২,০২৮ জন।

গেল ১২টি নির্বাচনে ভোট পড়েছিল যথাক্রমে ৫৫%, ৫১.১২%, ৫৯.৫৮%, ৫৪.৯২%, ৫৫.৪৫%, ২৬.৫%, ৭৪.৯৬%, ৭৫.৫৯%, ৮৭.১৩%, ৪০.০৪%, ৮০.২০% এবং ৪১.৮%।

বিএনপি এককভাবে পেয়েছে চট্টগ্রামের ২টি আসেনর স্থগিত ফলসহ ২১১টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ১টি বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপী) ১টি, গণ সংহতি আন্দোলন ১টি, গন অধিকার পরিষদ ১টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি ও স্বতন্ত্র প্রার্থী ৭টি মোট ২৯৯ আসনে। গণভোটে হ্যাঁ পক্ষ ৪, ৮০,৭৪৪২৯ এবং না এর পক্ষে ২, ২৫, ৬৫’ ৬২৭টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.