স্বাধীন না পরাধীন আমরা কোন দেশে বাস করছি ?

 স্বাধীন না পরাধীন আমরা কোন দেশে বাস করছি, আসলেই কি আমাদের কখনও হিতাহিত, জ্ঞান – বুদ্ধি, বিবেক, বিবেচনা বোধ ছিল না ? আমরা স্বাধীন না পরাধীন দেশে বাস করছি ? এটা ২০২৫ সালের একেবারে শেষের দিকে আমরা রয়েছি , জনসংখ্যা প্রায় ১৮ কোটি। ১৬ডিসেম্বর ১৯৭১ সালের পূর্ব পর্যন্ত দেশটা পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল, যা পাকিস্তান নামক দেশের অংশ। জনসংখ্যা প্রায় ৭ বা সাড়ে ৭ কোটি ছিল, পশ্চিম পাকিস্তান দ্বারা পূর্ব পাকিস্তান শাসিত হত ।

 

তৎকালীন ছাত্র, শিক্ষক, লেখক, রাজনীতিবিদ ও বুদ্ধিজীবিগণ উপলব্ধি করল, পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তান শাসন ও শোষণ চালিয়ে পূর্ব পাকিস্তান কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক ভাবে পুঙ্গ করে ফেলছে ও আমাদের মাতৃভাষা কে মুছে দিয়ে ঊর্দু কে আমাদের উপর চাপিয়ে দেয়ার জোড়দার আয়োজন চলছে। এমতাবস্থায় দেশ কে পশ্চিম পাকিস্তানের শাসন থেকে মুক্ত করার জন্য ছাত্র,শিক্ষক, শ্রমিকসহ জনগন ঐক্যবদ্ধ গণ আন্দোলন শুরু করে যা পরবর্তীতে মুক্তিযুদ্ধ / স্বাধীনতার যুদ্ধে রুপান্তরিত হয়। এরই ফলশ্রুতিতে ৩০ লক্ষ শহীদদের রক্ত, ২ লক্ষ মা — বোনের ইজ্জতের বিনিময়ে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে ” স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ” রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় । বাংলায় মীরজাফর শুধু নবাবদের পতন ঘটিয়েই খান্ত হয়নি তারা বাংলা কে পরাধীন করে জণগন কে বিদেশি শক্তির জুলুম, নির্যাতন ও শোষনের ক্ষেত্র তৈরী করে দিয়েছিল।

 

স্বাধীনতার যুদ্ধ কে উগ্রবাদীদের উগ্র চিন্তা ও বিচ্ছন্নবাদী আন্দোলন হিসাবে চিহ্নিত করে, পশ্চিম পাকিস্তানি শাসন কায়েমের লক্ষ্য তৎকালীন জামায়েত ইসলাম পশ্চিম পাকিস্তানি শাসকদের শাসন বলবৎ করার লক্ষে এদেশীয় রাজাকার, আলবদর বাহিনী গঠন করে দেশের মুক্তিকামী জনগণের উপর হেন অত্যাচার নাই যা তারা করে নাই। আজকে ২০২৫ সালে তারা নিজেদের কে বীর আক্ষায়িত করে দর্প করছে !!! ছি বাংলার স্বাধীনতা, সার্বভৌম্বের উত্তরাধিকারী আম জনতা — আমারা এত অকৃতজ্ঞ যে নিজের ভাইয়ের রক্ত ও বোনের ইজ্জত হরনকারীদের পক্ষে শ্লোগান দিচ্ছি, ভোট ভিক্ষা করছি । আমরা কি তবে ” মীরজাফর ” এর বংশধর??? বিবেকবান জনগণের বিবেকের কাছে এ প্রশ্ন রেখে বিদায়। দয়া করে লিখাটি পড়ে মতামত দিন ॥

সরদার ইকবাল করিম (নবল)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.