প্রথম বারের মতো বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো আজ রবিবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের নিজ অফিস করেছেন। ওয়ান ইলেভেনে সেনা সমর্থিত সরকার হাতে গ্রেপ্তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জামিনে মুক্ত হওয়ার পর ২০০৮ সালে এই ভবন বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। দলীয় সূত্রে জানা যায়, এই অফিস যখন ভাড়া নেওয়া হয়; তখন তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডনে ছিলেন। ১৭ বছর পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) স্বদেশ ফেরেন। তার আগে তার জন্য বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য একটি অফিস প্রস্তুত করা হয়।

রবিবার (২৮ ডিসেম্বর) দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সেই কক্ষে বসেন।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে গুলশান কার্যালয়ে ফুল দিয়ে স্বাগত জানান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

 

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.