জার্মানিতে অভিবাসন, সামাজিক কাঠামো ও সাম্প্রতিক পরিসংখ্যান

অভিবাসন—অর্থাৎ কোনো ব্যক্তির জীবনযাপনের কেন্দ্র বা বাসস্থান এক এলাকা থেকে অন্য এলাকায় স্থানান্তর—আজকের বিশ্বায়িত সমাজে অন্যতম আলোচিত বিষয়। বিশেষ করে আন্তর্জাতিক অভিবাসন, যেখানে মানুষ নিজ মাতৃভূমি ছেড়ে অন্য দেশে বসবাস শুরু করে, তা আধুনিক জনসংখ্যাতত্ত্বে একটি গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করে। জার্মানিতেও অভিবাসন সম্পর্কিত তথ্য, অভিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, নাগরিকত্ব অর্জন, বৈধ অবস্থান এবং শরণার্থী সংক্রান্ত পরিসংখ্যান রাষ্ট্রীয়ভাবে অত্যন্ত গুরুত্বের সঙ্গে সংরক্ষণ ও বিশ্লেষণ করা হয়।

জার্মানির মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশেরই অভিবাসন–অতীত রয়েছে। এখানে দুই ধরনের মানুষকে এই শ্রেণিতে অন্তর্ভুক্ত করা হয়—
 যারা নিজেরাই জার্মানিতে অভিবাসী হিসেবে এসেছেন
 অথবা যাদের বাবা–মা উভয়েই ১৯৫০ সালের পর জার্মানিতে এসে বসতি স্থাপন করেছেন

অপরদিকে মাইগ্রেশন ব্যাকগ্রাউন্ড বা মাইগ্রেশনসমৃদ্ধ জনগোষ্ঠী বলতে বোঝায় সেই সকল মানুষকে, যারা নিজেরা অথবা কমপক্ষে একজন অভিভাবক জার্মান নাগরিকত্ব নিয়ে জন্মগ্রহণ করেননি। এই দুই শ্রেণিতে থাকা মানুষদের নিয়ে নিয়মিতভাবে মাইক্রোসেন্সাসের মাধ্যমে তথ্য সংগ্রহ ও বার্ষিক প্রতিবেদনে তা প্রকাশ করা হয়। এসব তথ্য দেশের সামাজিক কাঠামো, নীতি ও একীভূতকরণ প্রক্রিয়া বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জার্মানিতে অভিবাসনের কারণও বহুমাত্রিক। ইউরোপীয় ইউনিয়নের নাগরিকদের জন্য সদস্য রাষ্ট্রগুলোর ভেতর অবাধ চলাচল থাকায় চাকরি, শিক্ষা কিংবা পারিবারিক কারণে অন্যতম বড় অভিবাসী শ্রেণি তৈরি হয়েছে। অন্যদিকে ইইউভুক্ত নয় এমন দেশ থেকে আগত অনেক মানুষের কাছে নিরাপত্তা ও আশ্রয়ের খোঁজই প্রধান প্রেরণা—যাদের সুরক্ষাপ্রার্থী বা শরণার্থী হিসেবে চিহ্নিত করা হয়।


পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪ সালে জার্মানির ১৮ বছরের নিচে প্রায় ২.২ মিলিয়ন শিশু দারিদ্র্যের ঝুঁকিতে ছিল। মোট জনসংখ্যার দারিদ্র্যঝুঁকি যেখানে ১৫.৫%, সেখানে শিশু ও কিশোরদের হার সামান্য কম হলেও উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।


২০২৪ সালের মাইক্রোসেন্সাসের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে—অভিবাসন পটভূমি ও অভিবাসনের ইতিহাসসহ জনগোষ্ঠীর তথ্য এখন হালনাগাদ জেনেসিস ডেটাবেইজে উপলব্ধ।


বিদেশি নাগরিকসংখ্যা বছরে ১.২% বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৪,০৬২,০০০ জনে।


অভিবাসীদের শিক্ষা, কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক অংশগ্রহণসহ বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি বা পিছিয়ে পড়া বোঝার জন্য নতুন ইন্টিগ্রেশন ড্যাশবোর্ড চালু হয়েছে।


 সম্প্রতি    সম্পূর্ণ তথ্য সংগ্রহ শেষে ২০২৪ সালের নাগরিকত্ব অর্জনসংক্রান্ত আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে  সেখানে  বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে ।

জার্মানির সমাজ আজ বৈচিত্র্যময়, বহুসংস্কৃতির এবং ঐতিহাসিকভাবে পরিবর্তনশীল। অভিবাসন যেমন জনসংখ্যার গঠন পরিবর্তন করে চলেছে, তেমনি অভিবাসীদের জীবনমান, শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিকত্বপ্রাপ্তির সুযোগও সময়ের সঙ্গে নতুন মাত্রা পাচ্ছে। উন্নত নীতি, সঠিক তথ্য এবং কার্যকর একীভূতকরণ প্রক্রিয়া ভবিষ্যতে জার্মানির সামাজিক ভারসাম্য ও অগ্রগতিকে আরও সুসংহত করবে—এই প্রত্যাশা থেকেই সরকারি ও গবেষণা প্রতিষ্ঠানগুলো অভিবাসনকে গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে যাচ্ছে।

 হাবিব বাবুল
প্রধান সম্পাদক: শুদ্ধস্বর ডটকম । 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.