স্ত্রীকে হত্যা করে ডিপ ফ্রিজে রাখা সেই স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেওয়া স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, রাজধানীর কলাবাগানে স্ত্রীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়া পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে কলাবাগান থানা পুলিশ।

এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.