যথাযোগ্য মর্যাদা এবং শোকের আবহে ফ্রাঙ্কফুর্টে স্বাধীনতার স্বপক্ষ শক্তি ৫০তম শাহাদাত বার্ষিকী উদযাপন করেছে , একটি মিলনায়াতনে সমবেত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার শপথ নেন তারা । শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি বঙ্গবন্ধুর বাসভবন এবং তার স্ট্যাচুর ভাংচুর করলেও ইতিহাস এবং মানুষের মন থেকে তাকে মুছে ফেলা যাবে না , বুল ডেজার দিয়ে ভবন ভাঙ্গা যায় , কিন্তু ইতিহাস নয় । বঙ্গবন্ধু আছেন এবং থাকবেন মানুষের মনে এবং ইতিহাসে ।
ফ্রাঙ্কফুর্টে বঙ্গবন্ধুর ৫০তম শাহাদত বার্ষিকী উদযাপন
মাহমুদুল গনি বিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই শোক সভা পরিচালনা করেন — নজরুল ইসলাম খালেদ।
বক্তব্য রাখেন আমিনুর রহমান খসরু, হাফিজুর রহমান আলম , জাহিদুল ইসলাম পুলক, মাইদুল ইসলাম তালুকদার, আমান উল্লাহ ইসলাম ,তোফাজ্জল হোসেইন সিনটু সাহিন আহমেদ, ফিরোজ আহমেদ। সাইফুল হোসেন সুহেল ,মিজানুর রহমানসহ আরও অনেকে ।
সভায় বক্তারা আরও বলেন দেশে বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে দেশের স্বাধীনতা রক্ষার প্রশ্নে , তারা বলেন রাজনৈতিক মত বিরোধ যতই থাকুক বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের বিষয়ে সবাইকে এক প্লাটফর্মে এসে দাঁড়াতে হবে ৭১ সালের মতো । সভায় ১৯৭৫ সালের এইদিনে বঙ্গবন্ধুর পরিবার , শেখ কামাল , শেখ জামাল , শেখ রাসেল শেখ ফজলুল হক মনি , আব্দুর রব সেনিয়াবাতসহ নিহত সবার আত্মার মাগফেরাত কামনা করা হয় । সুত্র : প্রেস বিজ্ঞপ্তি ।

