হাসিনার ক্ষমা নেই, বিচার হবেই : মির্জা ফখরুল

শেখ হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনা মানবজাতির কলঙ্ক। তার ক্ষমা নেই, বিচার হবেই। আজ রাজধানীর শেরে বাংলানগরস্থ সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে ‘গণঅভ্যুত্থান ২০২৪ জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রম কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। এ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী কৃষকদল ও আমরা বিএনপি পরিবার। এ সময় প্রত্যেক শহীদের নামে সমাধি প্রাঙ্গণে একটি করে নিম গাছ লাগানো হয়।

জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি-আমার পরিবার স্বপ্ন দেখেছে ভবিষ্যতের। সেই ছেলেটাকে কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে মর্মান্তিকভাবে। তিনি বলেন, তাকে গুলি করে মেরেছে, তারপর একটি ভ্যানের মধ্য উঠিয়েছে। বেঁচে আছে নাকি মরে গিয়েছে, সেটা না দেখে আরও কয়েকটি লাশ উঠিয়েছে-পরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। চিন্তা করেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা। ১৯৭১ সালের যুদ্ধ করেছি, একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ, প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে, যাদের বেতন আমার-আপনার ট্যাক্সের টাকায় হয়। তারা আজকে আমার ছেলেকে, আমার সন্তানকে পুড়িয়ে মারছে ও হত্যা করছে। কি নির্মম!

এমন নিষ্ঠুর ও  অমানবিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা মানবজাতির কলঙ্ক। হাসিনা মায়েদের কলঙ্ক। আমাদের প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হবে শহীদ পরিবারদের পুনর্বাসন করা।  যারা আহত হয়েছে তাদের উন্নত চিকিৎসা দিয়ে পুনর্বাসন করা।  এটা না হলে ভবিষ্যৎ জাতি আমাদের ক্ষমা করবে না।

জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারদের জন্য বিএনপি ফান্ড তৈরি করবে উল্লেখ করে ফখরুল বলেন, গতকালও বলেছি, আজকেও বলেছি- নির্বাচন হবেই। নির্বাচনে কে দায়িত্ব পাবে বা না পাবে সেটা পরের কথা। আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটা ফান্ড করব। যাতে আহত ও শহীদ পরিবারদের পুনর্বাসন করা যায়।  ইতোমধ্যে আমাদের ‘আমরা বিএনপি পরিবার’ থেকে জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের পাশে তারা দাঁড়িয়েছে।

 

facebook sharing button
twitter sharing button
skype sharing button
telegram sharing button
messenger sharing button
viber sharing button
whatsapp sharing button

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.