মাদারীপুরে এনসিপির পথসভা স্থগিত, বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে শহরের লেকেরপাড় এলাকায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

 

এদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ দুপুর ৩টায় মাদারীপুরে সমাবেশ করার কথা ছিল এনসিপির কেন্দ্রীয় নেতাদের। গোপালগঞ্জের ঘটনায় পরিস্থিতির অবনতি হওয়ায় মাদারীপুরের কর্মসূচি স্থগিত করা হয়েছে।

বিক্ষোভ সমাবেশে নেতারা জানান, গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সরকারের প্রতি তারা আহ্বান জানান, যেন দোষীদের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.