নিউ ইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির একটি ভিডিও নিয়ে যুক্তরাষ্ট্রে সামাজিক মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। বিষয়টি কেন্দ্র করে রাজনৈতিক ও সাংস্কৃতিক পরিসরে নতুন করে জাতিগত সহনশীলতা ও রুচির প্রশ্নও সামনে এসেছে। ঘটনার সূত্রপাত এক রিপাবলিকান কংগ্রেসম্যানের বিদ্রূপাত্মক মন্তব্য থেকে, যা পরে সামাজিক মাধ্যমে উল্টো প্রতিক্রিয়ায় মুখে পড়েছে।
মার্কিন রিপাবলিকান কংগ্রেসম্যান ব্র্যান্ডন গিল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পুরোনো টুইটার)-এ একটি ভিডিও পোস্ট করেন, যেখানে দেখা যায়—জোহরান মামদানি নিজের হাতে ভাত খাচ্ছেন। সেই ভিডিওর ক্যাপশনে গিল লিখেন, “আমেরিকার সভ্য মানুষ এভাবে খায় না। যদি তুমি পশ্চিমা রীতিনীতি মেনে না চলতে চাও, তাহলে তৃতীয় বিশ্বে ফিরে যাও।” এই মন্তব্য দ্রুত ভাইরাল হয় এবং গিলের বিরুদ্ধে বর্ণবাদ ও সাংস্কৃতিক অবমাননার অভিযোগে সমালোচনার ঝড় ওঠে।

